• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলঞ্জে দলই চা বাগানে মর্টার শেল নিস্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪

 কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে সাত্তার মিয়ার বাড়িতে মাটির কুড়ার সময় পাওয়া একটি ৮২ এমএল মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল। সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দলই চা বাগানের বাসিন্দা সাত্তার মিয়া জানান, গত ২৭ মে নিজ বাড়ির পিলার করতে গিয়ে মাটি কুড়ার সময় একটি মর্টারশেল পাওয়া যায়। পরে বিষয়টি স্থানীয় দলই বিজিবি ক্যাম্পে অবহিত করা হয়। বিজিবি’র পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ৯দিন ধরে অরক্ষিত অবস্থায় মর্টারশেলটি সাত্তার মিয়ার বাড়িতে ছিল। অবশেষে ঘটনার ৯দিন পর বুধবার দুপুরে সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এটি ট্যাঙ্ক ধ্বংসকারী একটি মর্টার শেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service