• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কমলগঞ্জের ইউএনও

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

উপজেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার-২০২৪ পান তিনি। গত রোববার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এ সম্মাননা প্রদান করেন। সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই পুরস্কারপ্রাপ্তিতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও জয়নাল আবেদীন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সততা ও নিষ্ঠার সাথে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service