• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

দুর্ণীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (0১ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এম, এ ওহাব উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।বিতর্ক প্রতিযোগিতায় ‘দুর্ণীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। এ সময় উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল হান্নান চিনু, সাধারণ সম্পাদক প্রভাষক শাহজান মানিক, সদস্য তফাদার রেজওয়ানা ইয়াসমিন সুমি, রনেন্দ্র ভট্টাচার্য রানা, মুন্না রায় ও নুরজাহান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service