• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই

শ্রীমঙ্গলে শিক্ষানবিশ আইনজীবী হত্যার ঘটনায় ০২ জন গ্রেফতার

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী রকিব উদ্দিন খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ (১৭ জুলাই) ভোরে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশরাফাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ০১ নং আসামি আব্দুল খলিল এবং ৪ নং আসামি আব্দুল বাতির ওরফে বাতিনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, ‘হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। তাৎক্ষণিক শ্রীমঙ্গলের সার্কেল এএসপি, থানার ওসিসহ আমরা আসামিদের গ্রেফতারে কাজ শুরু করি। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজ ঢাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকী আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

থানা সুত্র জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় মামলার শ্রীমঙ্গল থানাধীন জনৈক আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হন, এসময় আরও দুইজন গুরুতর আহত হন।

সকালে জমিতে ট্রাক্টর নিয়ে গেলে গ্রেফতারকৃত খলিল মিয়া ও তার লোকজন আজিম উদ্দিনের ছোট ছেলে শিক্ষানবিশ আইনজীবী রকিবের বুকে টেঁটা দিয়ে আঘাত করেন। একই ভাবে অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাঁদের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service