• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুলাই, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকারীর সঙ্গ পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসান মেহেদী নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, নিহত সাংবাদিক হাসান মেহেদী ঢাকা টাইমসে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর রিপোর্টার ছিলেন।নিহত মেহেদীর সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পথচারীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন তাকে। তার মুখমণ্ডলে এবং বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে। তবে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।একইদিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ ইমরান (২৫) মারা গেছেন। ইমরানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তানজিল হোসেন জানান, বুধবার বিকেলে কাজলা আদর্শ স্কুলের সামনে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।নিহত ইমরানের ভগ্নীপতি মো. শাহাদাত হোসেন জানান, ইমরানের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা আলম বাবুর্চি গত তিন মাস আগে মারা গেছেন। এক ভাই ও দুই বোনের মধ্যে ইমরান মেজ। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন তিনি। বাবুর্চির কাজ করতেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service