• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতি, মালামাল লুট, আহত-১

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বাহরাইন প্রবাসী আবুল কালামের বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩ ঘটিকার রামেশ্বরপুর গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে নব বিবাহিত প্রবাসী আবুল কালামের ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম প্রতিরোধ করতে চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের এলোপাতাড়ি কুপে আবুল কালামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।আহত প্রবাসী আবুল কালামের মা আয়াতুন বেগম জানান, শুক্রবার ২৭ সেপ্টেম্বর রাত সাড়েটার মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার ছেলে আবুল কালামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।আলাপকালে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এবিষয়ে আরো স্পষ্ট হতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service