• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ১ বৃদ্ধার মৃত্যু

মোঃ মালিক মিয়া । / ৩০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার  কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর)  শমসেরনগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার  ব্র্যাক অফিসের সামনে দুপুরের দিকে এ

ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায় শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাইকেলে বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেলের ধাক্কায়

নাসির মিয়া (৬৫) নামে এক জন নিহত হন নিহত  নাসির মিয়া। মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর  গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ মৌলভীবাজার   মর্গে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service