• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত থানায় অভিযোগ

মোঃ মালিক মিয়া । / ৬২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন’কে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এক‌ই এলাকার তবারক মিয়া, চেরাগ আলী আকাশ,তামাবির, তানিম মিয়া গংদের বিরুদ্ধে।
(২৫ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ৭ টায় মৌলভীবাজার বেরিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার আহত জাবেদ আলম এর বাবা নুর আলম বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় আহত জাবেদ আলম মৌলভীবাজার গোমড়া হাই স্কুলের নাইট গার্ড রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে। প্রতিবেশী
তবারক মিয়া, ( ৪২) চেরাগ আলী আকাশ,(৩৫)তামাবির, (২২)তানিম মিয়া(২০) পূর্বপরিকল্পিতভাবে জি,আই পাইপ লোহার রড হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাবেদ আলীর আত্মচিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীরা দ্বিতীয় দফায় সেখানে গিয়ে হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে এ বিষয়ে আলাপ করলে জানা যায় এ বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে কোন সমাধান করা সম্ভব হয়নি। ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মডেল থানার ওসি বলেন ঘটনা তদন্তক্রমে অপরাধীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service