• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে মণিপুরি উইভিং ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আদমপুর বাজারে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন এর প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক শরীফ আল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। এর আগে মণিপুরি উইভিং ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁত কন্যা আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকার তাঁত শিল্পের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ািতনি এ শিল্পের সাথে জড়িতদের শতকরা ৫ টাকা সুদে ঋণ প্রদানের আশ^াস দেন। তাঁত শিল্পের উন্নয়নে তাঁত বোর্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বিভিন্ন এলাকায় রুবেল আহমদ এর মণিপুরি উইভিং ফ্যাক্টরিতে সহ¯্রাধিক বেকারের কর্মসংস্থান হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service