• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

গলায় দড়ি দিয়ে কমলগঞ্জে কিশোরীর আত্মহত্যা-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের শাপলা আক্তার (১৭) নামে এক কিশোরী ঘরের তিরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শাপলা আক্তার বড়চেগ গ্রামের রইছ মিয়ার মেয়ে। জানা যায়, মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে বড়চেগ গ্রামের কিশোরী শাপলা আক্তার আত্মহত্যা করে। এ সময় নিহতের মা আমজা বেগম পাশের বাড়ি এনজিও ঋণের কিস্তি দিতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে মা ডাকা ডাকি করলে কোনো শাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা ডুকে ঝুলন্ত মেয়ে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে লাশ উদ্ধার করেন। তিনি জানান, মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে আতœহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service