• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

শোক বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কমলগঞ্জ উপজেলার ছলিম বাড়ির, ছলিমউল্লাহ চৌধুরীর নাতি মরহুম আব্দুল করিম চৌধুরী (ইন্তাজ মিয়া) সাহেবের পুত্র আলহাজ্ব তৌহিদুল ইসলাম চৌধুরী

(মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্যালয়ের সাবেক সুপারিন্টেনডেন্ট) ২৫/১২/২০২২ তারিখে রাগিব রাবেয়া মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন।

إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

মরহুমের নামাজের জানাজা আগামীকাল ২৬ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় সলিমগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জনাব তৌহিদুল ইসলাম চৌধুরী এক যুগেরও বেশি সময় ধরে, কিডনি এবং পাকস্থলীর রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছলিমউল্লাহ মসজিদের মতোয়াল্লি, এবং নজরানা হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নামে ছলিমগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা রুনা বেগম (সিনিয়র শিক্ষিকা কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়), দুই ছেলে হাসান চৌধুরী শিপন (ফান্ডরাইজিং ম্যানেজার, লন্ডন), আহসান কবির চৌধুরী রিপন (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক), এক মেয়ে এবং নিকট আত্মীয়সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকের এই সময়ে আমরা পরিবারের প্রতি ধৈর্য, সাহস এবং শান্তি কামনা করি। দোয়া করি মহান আল্লাহতালা যেন মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন!


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service