• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে দু’দিনব্যাপী অমর ২১শে বইমেলা উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো দুইদিনব্যাপী অমর ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ। বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে। এছাড়া দু’দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কবি ও লেখক আড্ডা, নাটক/নাটিকা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service