• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কুলাউড়ায় কনে নিয়ে ফেরার পথে বরযাত্রীর গাড়িতে ডাকাতি-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার॥ / ৪২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

 কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে কনে নিয়ে বরযাত্রীবাহী গাড়ী ফেরার পথে সংঘবদ্ধ ডাকাতদের কবলে পড়ার খবর পাওয়া গেছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীদের কাছ থেকে ১৫-১৬টি দামি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয়। বুধবার রাতে উপজেলার বাঘেরটিকি এলাকায় এ ঘটনাটি ঘটে।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বার কয়ছর রশীদ জানান, টিলাগাঁও ইউনিয়নের চকসালন গ্রামের বনকেশ সেনের মেয়ের বিয়ে ছিলো ১৬ ফেব্রুয়ারি বুধবার। কনের বাড়ি খাওয়া দাওয়া শেষে বরযাত্রীবাহি ৪টি মাইক্রোবাস শ্রীমঙ্গলে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের রেলক্রসিংয়ে ডাকাতরা গাড়ীর গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকাসহ দামি মোবাইল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রাতে টহল পুলিশ ও বৃহস্পতিবার দুপুরে এসআই অপুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service