• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ। প্রিয় শিক্ষকের এই বিদায়কে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ফুলের সাজে সজ্জিত একটি ‘চান্দের গাড়ি’ জিপ। অনুষ্ঠান শেষে ওই সুসজ্জিত গাড়িতে করেই প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় তার বাড়িতে। এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেয়া হয় প্রিয় শিক্ষককে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, ভান্ডারিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী এবং জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃষ্ণ কুমার সিংহের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। তাঁর হাত ধরে হাজারো শিক্ষার্থী আজ সুপ্রতিষ্ঠিত। বিশেষ করে ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এমন আয়োজন শিক্ষক-ছাত্রের বিরল সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায়ী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন এই গুণী শিক্ষক।

 

উল্লেখ, কৃষ্ণ কুমার সিংহ ১৯৯৬ সালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service