• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরী আজ সকাল ১০টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ধানের ব্যবসার মাধ্যমে এলাকায় সুপরিচিতি লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, মানবিক ও সমাজসেবী মানুষ হিসেবে সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন।

তার ইন্তেকালে কমলগঞ্জসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময়সূচি পরে জানানো হবে।

আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service