• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত

মোঃ মালিক মিয়া / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জনসেবা ও অবহেলিত মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক উদীয়মান ছাত্রনেতা গোলাম কিবরিয়া লিয়াকত। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতা দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতি ও নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ​গোলাম কিবরিয়া লিয়াকতের পিতা সাবেক সেনা কর্মকর্তা মরহুম হীরা মিয়া চাকরিজীবন শেষে ব্যবসার পাশাপাশি স্থানীয় গ্রাম্য সালিস-বিচারে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন।

এলাকার মানুষ এখনো তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে। পিতাকে অনুসরণ করে লিয়াকতও ছাত্রজীবন থেকেই অমায়িক ব্যবহার ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিক সহযোগিতা দিয়ে আসছেন।

​দীর্ঘ রাজনৈতিক পথচলায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিতে বিশ্বাসী হয়ে গোলাম কিবরিয়া লিয়াকত দলের কঠিন ও সংকটাপন্ন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত লাভ করেন। ​রাজনীতিতে তাঁর দীর্ঘ নেতৃত্ব
​২০০৫–২০০৬ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন। ​২০০৮ কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক। ​২০১২ কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় শাখায় ছাত্রদলের মূলধারার নেতৃত্বের দায়িত্ব পালন। ​২০১৬ কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ।
​২০২১ বর্তমান ছাত্ররাজনীতি শেষে যুবদলের রাজনীতিতে যুক্ত হন এবং বর্তমানে কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​রাজপথের বিরোধী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে লিয়াকতকে একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়েছে। তিনি জিআর- ৯৫/১৩, জিআর- ০৪/৭৫, জিআর- ১০/১২৩, জিআর- ০৫/২৭, জিআর- ০১/১০৫, জিআর- ০৮/১৩ এবং জিআর- ২৫২/১৩-সহ একাধিক মামলায় অভিযুক্ত হন। এর মধ্যে জিআর- ২৫২/১৩ নম্বর মামলায় তাঁকে দীর্ঘদিন কারাভোগও করতে হয়।

রাজনৈতিক ও সামাজিক ব্যস্ততার পাশাপাশি তিনি তাঁর শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করেছেন। গোলাম কিবরিয়া লিয়াকত ২০০৬ সালে মানবিক বিভাগ থেকে এস.এস.সি এবং ২০০৯ সালে ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে এইচ.এস.সি উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে স্নাতক (বি.এ/বি.এস.এস) ডিগ্রি অর্জন করেন।

কাউন্সিলর প্রার্থী হিসেবে লিয়াকত বলেন, আমি কোনো ব্যক্তিগত ক্ষমতার জন্য নয়, বরং ২ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার লক্ষ্য একটি আধুনিক, মাদকমুক্ত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তোলা। আমি ২ নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকের সমর্থন, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service