• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ২৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২

”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হোসনে আরা তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইঁয়া, সাংবাদিক শাহীন আহমেদ ও ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থী নুসরাত কবির জুলি প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service