• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ৩০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২

কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর। প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থানার উপ পরিদর্শক দিপক সরকার, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য সুবর্ণা আক্তার চৌধুরী, চৌধুরী তানজিয়া ইসলাম মুন। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জায়েদা বেগম আঁখি, শিক্ষার্থী শিমু আক্তার প্রমুখ। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চ ও নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহম্মদ আলমগীরকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়। পরে কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service