• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

উপাধ্যক্ষ আব্দুস শহীদের ’জাতীয় সংসদে ৩০ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল॥ / ৩৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের লিখা ’জাতীয় সংদে ৩০ বছর’ এবং বাংলাদেশের ৯১টি ক্ষুদ্র নৃগোষ্ট্রীকে নিয়ে লিখা ’নৃগোষ্টীর ব্যবস্থাপনা ও সংরক্ষণ মৌলভীবাজার’ এ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকেলে বাংলা একাডেমি নজরুল মঞ্চে আয়োজিত মোড়ক উন্মোচনী অনুষ্টানে বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহা পরিচালক মুহম্মদ নুরুল হুদা।

মোড়ক উন্মোচনে বইয়ের লেখক মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ জাতীয় সংসদে ৩০ বছরের অভিজ্ঞতা ও এলাকায় উনার আমলের বিভিন্ন উন্নয়ন ও ৩০ বছরে দেশের সার্বিক উন্নতি ধরে বক্তব্য দেন। মোড়ক উন্মোচনী অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকরাম খান, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমদ, যুবলীগ নেতা আবুতালেব বাদশা, সাংবাদিক মামুন আহম্মেদ, ইউপি সদস্য নুরুল আমীন। এছাড়াও অনুষ্টানে লেখক কবি, সাংবাদিকসহ বাংলা একাডেমির অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service