• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানউন্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ১৩ এপ্রিল বুধবার দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস সামাদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ ৪০টি ভেড়া বিতরণ করেন। পরবর্তীতে পর্যায়েক্রমে তালিকাভুক্ত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে সর্বমোট ২০০টি ভেড়া বিতরণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service