• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল॥ / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার হীড বাংলাদেশ এর হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। আরো অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেব আহমেদ মানিক,কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ইয়ারদৌস হাসান প্রমুখ। ইফতারে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া,কৃষি কর্মকর্তা জনি খান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল,মৌলভীবাজারজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিজুওয়ানা ইয়াসমিন সুমি,রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, সাবেক সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন সম্পাদক সাজিদুর রহমান সাজুসহ বর্তমান প্রেসক্লাব নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ শরিক হন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service