• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২

কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামের এক গৃহবধু রহস্যজনকভাবে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ৭ মে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামে।

জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তার এর বিবাহ হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সাথে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রতিবেশীরা তার ঘরে প্রবেশ করলে বিউটিকে ঘরে তীরের সাথে তার লাশ ঝুঁলে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসী আভিযোগ করে বলেছেন, বিউটির মৃত্যুটি রহস্যজনক। এ বিষয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসা হয়েছে। রোববার সকালে নিহত গৃহবধুর লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ হয়নি, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service