• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এস এম এবাদুল হক, কমলগঞ্জ প্রতিনিধিঃ / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ মে, ২০২২

বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও অসহায়-প্রতিবন্ধী ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিতরন করা হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদ,উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম,মোস্তাফিজুর রহমান,জহিরুল ইসলাম নানু,নূরুল ইসলাম ইলিয়াস,আলাল আহমেদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service