• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল॥ / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

 ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার ২২ মে সকাল ১১টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা গ্রহীতাদের মধ্যে অন লাইনে আবেদনের প্রেক্ষিতে নামজারি ফর্সা প্রদানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

সৈয়দ মোত্তাকিন বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মুন্সীবাজার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নিত্য গোপাল গোস্বামী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মোঃ শামসুল হুদা, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শওকত আলী, কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইবুংহাল শ্যামল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয় নির্দেশিত সকল সেবা প্রদান করা হচ্ছে, ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। ই-নামজারি ভূমি উন্নয়ন কর আদায় ও অন লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানী, মিস কেইসের দ্রুত নিস্পত্তিকরন, ভূমি উন্নয়ন কর আদায়ে মাইকিং করে সচেতনতা সৃষ্টি, মুজিববর্ষের ঘর নির্মাণে খাস ভূমি উদ্ধার কাজসহ বিভিন্ন সেবা কাজ করে যাচ্ছে। তিনি দালালদের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি ভূমি অফিসে এসে ই-নামজারির আবেদন করতে সেবা গ্রহীতাদের আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service