• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

সাপের কামড়ে এক নারীর মৃত্যু, পরিবারের দাবী ডাক্তারের অবহেলা

আমিনুল ইসলাম হিমেল॥ / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে লিলাই বেগম (৫৮) নামে এক মহিলার সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, বুধবার ১ জুন বিকেল ৫ টার দিকে বৃষ্টি শুরু হলে লিলাই বেগম রান্না ঘরে গিয়ে চা পাক করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে তাঁর ছেলে বাবুল মিয়া মাকে নিয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে তারা সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী। নিহত মহিলার ছেলে বাবুল মিয়া জানান, তার মা’কে সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, কর্তব্যরত ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে। তিনি বলেন তার মা’কে বাড়ি নিয়ে যেতে বলেন ডাক্তার। বাড়িতে নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। তিনি এর সুষ্টু বিচার দাবী করে বলেন, সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service