• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে পারাবত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

আমিনুল ইসলাম হিমেল॥ / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের চক কবিরাজি এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুননিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে  এখনো আগুন লাগাবগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত করার কাজ চলছে।আগুনে ট্রেনের পাওয়ার কারসহ তিনটি বগি পুড়ে গেছে।এর মধ্যে একটি এসি বগি। এদিকে ট্রেনে আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্য কমিটিগঠন করা হয়েছে। বেলা ১টার দিকে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের চক কবিরাজি এলাকায় পারাবত এক্সপ্রেস পারাবত এক্সপ্রেসট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেট যাচ্ছিল আন্তঃনগর ট্রেনটি। ট্রেনের আগুন লাগার পর ঢাকাসিলেট রুটেরেল যোগাযোগ বন্ধ রয়েছে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ পাশা হারুন বলেন, ফায়ার সার্ভিসেরচারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রাথমিক ধারণা ট্রেনের পাওয়ার কার বগির ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়েছে।তবে তল্লাশী করেছি কেউ হতাহত হয়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service