• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২

নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের সাব্কে সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। পরে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service