• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই

পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন নিয়ে কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা

Reporter Name / ৩৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

জি এম কৃষ্ণা শর্মা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়। রোববার ২৩ জানুয়ারি সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীনের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সভার শুরুতে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফ্যাসিলেটর শাহজাহান মিয়া। আলোচনায় অংশ নেন জাইকার কর্মকর্তা মুজিবুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, রাবেয়া খাতুন, হামিদা খাতুন, শাহারিয়া জেবিন, চা শ্রমিক নেতা সীতারাম বীন, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, শব্দকর সমাজের নেতা প্রতাপ শব্দকর, রামাকান্ত গোয়ালা প্রমুখ। সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে সচেতন করে স্বাবলম্বী করে গড়ে তোলতে সকলকে একযোগে কাজ করতে হবে। সভায় আগামী দিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াংকে সভাপতি ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। সভায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়সহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service